আমির অত্যন্ত কর্মব্যস্ত, যা করার আমিই করি : কিরণ রাও


প্রকাশিত: ০২:৪৬ ৩ নভেম্বর ২০২৪
বিচ্ছেদের পর থেকেই ছেলে আজাদ রাও খানের কো-প্যারেন্টিং করছেন আমির খান ও কিরণ রাও। এবার ছেলের সঙ্গে সম্পর্ক এবং তাকে সুশিক্ষায় শিক্ষিত করার পিছনে স্বামী-স্ত্রী দুজনের ভূমিকাই অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন কিরণ রাও।
সম্প্রতি কারিনা কাপুরের সঙ্গে একটি শো-তে বিস্তর কথাবার্তা হয় কিরণের। সেখানে তিনি বলেন, ‘আমির অত্যন্ত কর্মব্যস্ত একজন মানুষ। সত্যি বলতে যখন আমরা বিয়ে করি তখন থেকেই ও এমন। সন্তানকে ঠিকভাবে মানুষ করার জন্য কিছু পদ্ধতি মেনে চললেই বিষয়টি অত্যন্ত সহজ।’
কিরণ পরিষ্কার জানিয়েছেন, ‘আমার একটাই অভিযোগ আমির স্কুলের সম্পর্কে কিছুই জানে না। আমি মনে করি এটা ওরই সমস্যা।’ এরপর বলেন, ‘আমি মনে করি আমিরও বিষয়টি বোঝে। যখন বিয়ের পর আমাদের দুজনের সংসার ছিল, তখন সমস্যা হত না। কিন্তু আজাদের জন্মের পর পরিস্থিতি অনেকটাই আলাদা। সেখানে অনেক দায়িত্ব ও কর্তব্য এসে পড়ে।’
ছেলের বিষয়ে কিরণের ভাষ্য, ‘আমিও চাইলে আজাদকে ছেড়ে চলে যেতে পারি। কিন্তু ওকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। গল্প থেকে খুনশুটি, সবকিছুই চলে আমাদের। এমনকি আমার কোনও কারণে মন খারাপ থাকলেও ছেলেকে জানাই।’
প্রসঙ্গত, ২০০২ সালে আমির তার প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তারপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়েও করেন আমির। ‘লাগান’ ছবির শুটিং ফ্লোরে কিরণ রাওয়ের সঙ্গে আমিরের পরিচয়। এই ছবিতে কিরণ রাও ছিলেন সহপরিচালক। ২০১১ সালে সারোগেসির পর আমির-কিরণের সংসারে আসে ছেলে আজাদ।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- ‘এটা আমাদের গল্প’ দেখে দর্শকরা রোমান্টিক হয়ে গেছে: কেয়া পায়েল
- দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না : তামিম ইকবাল
- ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি
- পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, সহযোগীরা পলাতক
- খরচের চাপ ও বৈশ্বিক প্রতিযোগিতায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত হা-মীম গ্রুপের এমডির
- বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ
- সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’




