মারাঠি রানি রূপে ধরা দিলেন রাশমিকা মান্দানা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৪:৪২ ২২ জানুয়ারী ২০২৫
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, যিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, এবার এক নতুন অবতারে হাজির হয়েছেন। 'ছাভা' সিনেমায় তিনি ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই নজর কাড়লেন।
মঙ্গলবার মুক্তি পেয়েছে রাশমিকার এই মারাঠি রানী রূপের প্রথম লুক। সিনেমাটিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল, এবং ইতোমধ্যেই তার ‘ছত্রপতি’ লুকটি প্রকাশ পেয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টারে দেখা যায়, রাশমিকা মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে, মাথায় ঘোমটা, কপালে বড় লাল টিপ, নাকে নথ পরিহিত। এক ছবিতে হাসিমুখে এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি, যা তার চরিত্রের গভীরতা ও শক্তি প্রকাশ করছে।
ম্যাডক ফিল্মস তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে লেখেন, "প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকে একজন শক্তিশালী রানি। রাশমিকা মান্দানাকে দেখা যাবে সেই যশুবাই রূপে, যিনি স্বরাজ্যের গর্ব।"
সিনেমাটি শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এই ছবির মাধ্যমে ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানার প্রথম জুটি দেখা যাবে। এটি ভিকির প্রথম ঐতিহাসিক চরিত্রে অভিনয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- ‘তিন নাম্বার জন ডান’, পরীমণির কোলে নবজাতক, রহস্য কী?
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা, জরুরি প্রয়োজনে মিলছে আগাম সুবিধা
- গোলের পর ইয়ামালের ‘৩০৪’ উদযাপন, রহস্য জানালেন শৈশবের বন্ধু
- দুই বছরে ইসরায়েল ছেড়েছেন ১,৩৭০ চিকিৎসক
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে




