‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’ শুরু, দেখা যাবে একাধিক আলোচিত চলচ্চিত্র!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৫৭ ১৪ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’ এর ২৩তম আসর। এবার উৎসবের পোস্টারে বাসন্তী ফুল পলাশের সঙ্গে বিপ্লবের রক্তিম আভা তুলে ধরা হয়েছে। উৎসবটি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এবং এতে প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এই উৎসবে দেখানো হবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বিভিন্ন চলচ্চিত্রের একাধিক শিরোনাম। এসবের মধ্যে রয়েছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’, অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন’, নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’ এবং রায়হান রাফীর ‘তুফান’।
এছাড়া, উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের ঐতিহ্যবাহী সিনেমাগুলোর মধ্যে ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’, আমজাদ হোসেনের ‘ভাত দে’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’, কাজী হায়াতের ‘আম্মাজান’, আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’, সালাউদ্দিন লাভলুর ‘মোল্লাবাড়ির বউ’, আব্দুল আহাদ তানভীরের ‘বাতাসের ফেনা’ এবং আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’।
প্রতিদিনের প্রদর্শনীগুলো চলবে সকাল ১০টা, বেলা ১টা, বেলা ৩টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। প্রতি সিনেমার টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




