৭০ বছর লিভ ইন শেষে বিয়ে, বর ৯৫ কনে ৯০!


প্রকাশিত: ১০:৫৪ ১৪ জুন ২০২৫
ভালোবাসার কোনো বয়স হয় না—এই কথাটিই বাস্তবে প্রমাণ করলেন ভারতের রাজস্থানের এক জুটি। দীর্ঘ ৭০ বছর একসঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকার পর জীবনের শেষ প্রান্তে এসে ৯৫ বছর বয়সী রামাভাই খারারি ও ৯০ বছর বয়সী জিওয়ালি দেবী অবশেষে সামাজিকভাবে বিয়ে করলেন।
তাদের এই ব্যতিক্রমী প্রেমের গল্প এখন সারা ভারতে আলোচনার বিষয়। তারা এত বছর একসঙ্গে সংসার করলেও কখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। দম্পতিটির রয়েছে ৮ সন্তান। তাদের অনেকেই পঞ্চাশ পেরিয়েছেন। এমনকি অনেক নাতি-নাতনিরও বিয়ে হয়ে গেছে।
বয়সের ভারে ন্যুব্জ হলেও ভালোবাসা ছিল অটুট। শেষ বয়সে এসে তারা সিদ্ধান্ত নেন, এবার সামাজিক স্বীকৃতি দরকার। তাদের এই সিদ্ধান্তে কোনো আপত্তি করেনি ছেলে-মেয়েরা। বরং পরিবারের সকলে খুশি মনে আয়োজন করে দেন এক জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান।
বিয়েতে ছিল ডিজে, গায়ে হলুদ, সাজসজ্জা, সাতপাকে বাঁধা—সবকিছুর আয়োজন। গোটা গ্রাম এই বিয়েতে অংশ নেয়। আনন্দ আর উৎসবের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। নবদম্পতির ছেলে কান্তিলাল খারারি বলেন, “বাবা-মা বিয়ের কথা বলার পর আমরা কেউই আপত্তি করিনি। ওদের আনন্দেই আমাদের আনন্দ। গ্রামের সবাই উপস্থিত ছিল।”
এই খবর ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই এই জুটির প্রতি শুভকামনা জানিয়েছেন এবং বলছেন, এই প্রেমের গল্প সত্যিই সিনেমাকেও হার মানায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




