ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ


প্রকাশিত: ০৫:২১ ১৩ আগস্ট ২০২৫
পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আলিজে শাহ ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় নতুন করে বিতর্কের মুখে পড়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুয়ে থাকা আলিজের কাঁধের ওপর রাখা একটি খাবারের টুকরা কাটা-চামচ দিয়ে তুলে খাওয়াতে চান এক রহস্যময় ব্যক্তি। মুহূর্তেই হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী।
ভিডিও প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে আলিজের “আলোচনায় থাকার কৌশল” বলে মন্তব্য করেছেন, আবার কেউ একে “অশোভন” ও “নোংরা” আচরণ বলে সমালোচনা করেছেন। অনেকেই দাবি করছেন, ভিডিওর ওই ব্যক্তি আলিজের প্রেমিক। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ২৫ বছর বয়সী এই অভিনেত্রী।
এটি প্রথম নয়—এর আগেও সাহসী পোশাক ও স্পষ্টবাদী বক্তব্যের কারণে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন আলিজে। চলতি বছরের শুরুতে সমালোচনায় অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি এবং ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে লিখেছিলেন, “আমি এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছি। এটি নরকের চেয়েও খারাপ।”
২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখা আলিজে ২০১৮ সালে ‘হুর পরি’তে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিক ও ২০১৯ সালের ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন। কয়েকটি গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




