নিহত ৩৯ জনের পরিবারকে২০ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা!


প্রকাশিত: ০৪:৩৯ ২৮ সেপ্টেম্বর ২০২৫
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে চাওয়া অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের জনসভায় নেমে এসেছে মৃত্যুর কালো ছায়া। শনিবার অনুষ্ঠিত এই সমাবেশে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঘটনার পর থেকেই শোকের মাতম নেমে এসেছে রাজ্যজুড়ে। বিজয় নিজেও গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেঙে পড়া কণ্ঠে তিনি লিখেছেন—
“আমার হৃদয় ভেঙে গেছে। আমি শোকে স্তব্ধ। প্রাণ হারানো ভাই-বোনদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
কেবল সমবেদনায় থেমে থাকেননি তিনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত প্রতিটি পরিবারের হাতে পৌঁছে যাবে ২০ লাখ রুপি করে আর্থিক সহায়তা। পাশাপাশি আহতদের জন্য ঘোষণা করেছেন ২ লাখ রুপি। বিজয়ের ভাষায়—
“অর্থ কোনোদিন জীবনের বিকল্প হতে পারে না। কিন্তু আপনাদের কষ্ট ভাগ করে নেওয়ার এই মুহূর্তে সামান্য হলেও পাশে থাকা আমার দায়িত্ব।”
উল্লেখ্য, এর আগেও বিজয়ের সমাবেশে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। গত ২১ আগস্ট মাদুরাইয়ের সভায় নিরাপত্তা কর্মীদের ধাক্কায় বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা মামলা পর্যন্ত গড়ায়। এবার সেই আশঙ্কাই যেন ভয়াবহ রূপ নিয়ে ফিরে এলো তামিলনাড়ুর এই সমাবেশে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এত বড় ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না। তদন্ত কমিটি গঠন করে ঘটনার নেপথ্যে কারা দায়ী তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে সরকার।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- ‘এটা আমাদের গল্প’ দেখে দর্শকরা রোমান্টিক হয়ে গেছে: কেয়া পায়েল
- দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না : তামিম ইকবাল
- ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি
- পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, সহযোগীরা পলাতক
- খরচের চাপ ও বৈশ্বিক প্রতিযোগিতায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত হা-মীম গ্রুপের এমডির
- বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ
- সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’




