আজ প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’


প্রকাশিত: ০৪:০৪ ৩১ অক্টোবর ২০২৫
আজ রাত ৮টায় বিটিভির বাংলা সংবাদের পর প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
এবারের পর্বের দৃশ্যধারণ হয়েছে নদীবেষ্টিত কুড়িগ্রামে, যা ভাওয়াইয়া গানের জন্য পরিচিত। অনুষ্ঠান শুরু হবে মনিরুজ্জামান পলাশের কথায় গাওয়া একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশনা দিয়ে, যেখানে অংশ নিয়েছেন স্থানীয় অর্ধশতাধিক শিল্পী। কোরিওগ্রাফি করেছেন এসকে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। ভাওয়াইয়াসম্রাট আব্বাসউদ্দীনের বিখ্যাত ‘ও কি গাড়িয়াল ভাই’ গানটি নতুনভাবে গেয়েছেন সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়।
পর্বে কুড়িগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। থাকবে গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা যেমন: মহারানি স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীরপ্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধকালীন কুড়িগ্রাম এবং চিলমারী নদীবন্দর। এছাড়াও ভূপতি ভূষণ বর্মা ও তার শিক্ষার্থীরা একটি ভাওয়াইয়া গান পরিবেশন করবেন।
নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্বের পাশাপাশি থাকবে সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গভিত্তিক তীক্ষè ও তীর্যক নাট্যাংশ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য শিল্পীরা হলেন: সোলায়মান খোকা, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, নিপু, আবু হেনা রনি, শাওন মজুমদার, সাবরিনা নিসা, জামিল হোসেন, রিমু রোজা খন্দকার, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, হানিফ পালোয়ান, নজরুল ইসলাম, সূচনা শিকদার, রাজীব সালেহীন, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।
শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম। অনুষ্ঠানটি দর্শকদের জন্য কুড়িগ্রামের সাংস্কৃতিক ধারা এবং ভাওয়াইয়া গানের সমৃদ্ধি উপস্থাপন করবে।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- ‘এটা আমাদের গল্প’ দেখে দর্শকরা রোমান্টিক হয়ে গেছে: কেয়া পায়েল
- দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না : তামিম ইকবাল
- ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি
- পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, সহযোগীরা পলাতক
- খরচের চাপ ও বৈশ্বিক প্রতিযোগিতায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত হা-মীম গ্রুপের এমডির
- বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ
- সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’




