অরিজিৎের পথেই কি শ্রেয়া? প্লেব্যাক ছাড়ার ইঙ্গিতে চমকে গেল ভক্তরা


প্রকাশিত: ১২:২১ ১৭ মার্চ ২০২৬
ভারতীয় সংগীতজগতে আবারও আলোচনার ঝড় তুলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। প্লেব্যাক গানের জগত থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি করেছেন তিনি। এর আগে একই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনায় আসেন অরিজিৎ সিং, আর এবার সেই পথেই হাঁটার আভাস দিলেন শ্রেয়া।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন কাজের চাপ তাকে ক্লান্ত করে তুলেছে। তাই ভবিষ্যতে প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন তিনি। সংগীতজগতে পরিবর্তিত ধারা নিয়েও তার কিছু আপত্তি রয়েছে, যা তাকে এই সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে।
বিশেষ করে লাইভ পারফরম্যান্সে ‘লিপ-সিঙ্ক’ বা প্রযুক্তিনির্ভর গানের প্রবণতাকে তিনি স্পষ্টভাবে নাকচ করেছেন। তার ভাষায়, শিল্পের আসল সৌন্দর্য লাইভ কণ্ঠে, আর সেটি হারিয়ে গেলে গান গাওয়ার আগ্রহও হারিয়ে যাবে। তিনি বলেন, যেদিন তাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই তিনি গান ছেড়ে দেবেন।
অন্যদিকে অরিজিৎ সিং-এর সাম্প্রতিক বিরতির প্রসঙ্গ টেনে শ্রেয়া জানান, তারও মাঝে মাঝে এমন বিরতির প্রয়োজন অনুভূত হয়। এতে বোঝা যাচ্ছে, প্লেব্যাক ক্যারিয়ার থেকে পুরোপুরি বিদায় না হলেও অন্তত দীর্ঘ বিরতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এই তারকা।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা না দিলেও, শ্রেয়ার এই মন্তব্যে ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। কারণ, দুই জনপ্রিয় কণ্ঠশিল্পীর এমন সিদ্ধান্ত ভারতীয় প্লেব্যাক সংগীতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- ‘এটা আমাদের গল্প’ দেখে দর্শকরা রোমান্টিক হয়ে গেছে: কেয়া পায়েল
- দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না : তামিম ইকবাল
- ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি
- পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, সহযোগীরা পলাতক
- খরচের চাপ ও বৈশ্বিক প্রতিযোগিতায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত হা-মীম গ্রুপের এমডির
- বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ
- সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’




