অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !

প্রকাশিত: ০৪:২০ ১৭ জুলাই ২০২৬
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমানে তিনি নিয়মিত বড়পর্দায় অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহও কম নয়। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
আলোচনার একপর্যায়ে উপস্থাপক জানতে চান, বিয়ে নিয়ে তার পরিকল্পনা কী। জবাবে দীঘি বলেন, আপাতত তিনি "ব্রাইডসমেইড", অর্থাৎ এখনই কনে হওয়ার কোনো ইচ্ছা নেই।
কবে বিয়ের পরিকল্পনা করছেন—এমন প্রশ্নের উত্তরে দীঘি জানান, আগামী ৫ থেকে ৭ বছরের আগে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই।
ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার পছন্দ এমন একজন মানুষ, যিনি কর্মজীবী, সৎ এবং নিজের ভুল স্বীকার করার সাহস রাখেন। ভুল হলে ক্ষমা চাইতে পারার মানসিকতাকেও তিনি গুরুত্বপূর্ণ গুণ হিসেবে উল্লেখ করেন।
প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে দীঘি জানান, তিনি এখন পর্যন্ত কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। সুযোগ থাকলেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাননি বলে দাবি করেন তিনি।
এর কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই পরিবারের কঠোর নিয়মকানুনের মধ্যে বড় হয়েছেন। স্কুলজীবনে তার চলাফেরা ছিল নিয়ন্ত্রিত, এমনকি এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। ফলে প্রেম করার মতো পরিবেশ বা সুযোগ তৈরি হয়নি।
অতীতে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও দীঘি বরাবরই দাবি করেছেন, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের খবরের কোনো সত্যতা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।
বর্তমানে ব্যক্তিগত জীবনের চেয়ে অভিনয় ক্যারিয়ারেই বেশি মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- ‘তিন নাম্বার জন ডান’, পরীমণির কোলে নবজাতক, রহস্য কী?
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা, জরুরি প্রয়োজনে মিলছে আগাম সুবিধা
- গোলের পর ইয়ামালের ‘৩০৪’ উদযাপন, রহস্য জানালেন শৈশবের বন্ধু
- দুই বছরে ইসরায়েল ছেড়েছেন ১,৩৭০ চিকিৎসক
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে




