ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ


প্রকাশিত: ০১:৩১ ১৮ অক্টোবর ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর শুধু অভিনয় নয়, রিয়েল এস্টেটেও বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। সম্প্রতি পুনের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে তিন বছরে প্রায় ১ কোটি ৭৫ লাখ ভারতীয় রুপি আয়ের চুক্তি করেছেন তিনি।
সম্পত্তি-সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের নথি অনুযায়ী, পুনের কালিয়ানি নগরের ট্রাম্প টাওয়ার্সে অবস্থিত রণবীরের ৬ হাজার ৯৪ বর্গফুটের ফ্ল্যাটটির মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ রুপি। প্রতি বছর এই ভাড়া ৫ শতাংশ করে বাড়বে।
গত ৬ অক্টোবর নিবন্ধিত চুক্তিটি কার্যকর থাকবে ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ফ্ল্যাটটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। ২০১৫ সালে ১১ কোটি রুপির বেশি খরচ করে সম্পত্তিটি কিনেছিলেন রণবীর।
শুধু পুনে নয়, মুম্বাইয়ের পালি হিলের ‘বাস্তু’ ভবনেও রয়েছে তাঁর বিলাসবহুল ফ্ল্যাট। চলতি বছরের মে মাসে সেটি পাঁচ বছরের জন্য মাসিক ১১ লাখ রুপিতে ভাড়া দিয়েছেন অভিনেতা।
এ ছাড়া অযোধ্যায় ৩ কোটি ৩১ লাখ রুপিতে জমি এবং পুনের মুলশি এলাকায় প্রায় ২৫ একর জমি ১৬ কোটি ৪২ লাখ রুপিতে কেনার তথ্যও প্রকাশিত হয়েছে।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন রণবীর। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও দেখা যাবে তাঁকে।
সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি ফ্ল্যাটভাড়া ও জমিতে বিনিয়োগের মাধ্যমে নিয়মিত আয়ের পথ তৈরি করেছেন এই বলিউড তারকা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




