শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি!

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১০:৩০ ১ মে ২০২৫
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে আয়োজিত এক সমাবেশে টিইউসি নেতারা এসব দাবি তুলে ধরেন। সমাবেশ শুরুর আগে একটি র্যালি ও গণসংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে গান পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
সমাবেশে বক্তারা বলেন, “১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের ১৩৯ বছর পার হলেও বাংলাদেশে এখনো শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে।” সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ৮ ঘণ্টা কর্মদিবস কার্যকর হলেও, বেসরকারি খাতের শ্রমিকরা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত।
বক্তারা আরও বলেন, “২০২৪ সালের সরকার পরিবর্তনের পরও শ্রমজীবী মানুষ শোষণ ও নিপীড়নের শিকার হচ্ছেন। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, কর্মক্ষেত্রে নিরাপত্তা, এবং বিশেষ করে নারী শ্রমিকদের জন্য সমমজুরি, মাতৃত্বকালীন ছুটি ও নিয়োগে সমতা নিশ্চিত করতে হবে।”
টিইউসি নেতারা স্থায়ী মজুরি কমিশন গঠনের মাধ্যমে জাতীয়ভাবে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের জোর দাবি জানান। সেই সঙ্গে সস্তা মূল্যে রেশন, বাসস্থান, চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসির সহসভাপতি মাহবুব আলম। বক্তব্য রাখেন সহ-সভাপতি আবদুর রাজ্জাক, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান, গার্মেন্টস শ্রমিকনেতা ইদ্রিস আলী এবং হকার্স নেতা মুর্শিকুল ইসলাম শিমুল প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




