নগদ লেনদেনে বছরে ক্ষতি ২ হাজার ৮ কোটি টাকা


প্রকাশিত: ০৩:০৮ ১ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশে নগদ লেনদেন বা টাকা ব্যবস্থাপনায় প্রতি বছর প্রায় ২ হাজার ৮ কোটি টাকা ক্ষতি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটলেও এখনো নগদের ওপর নির্ভরতা অনেক বেশি, যার কারণে এই বিপুল ক্ষতি হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল লেনদেন কেবল খরচই কমাবে না, বরং অর্থনীতির স্বচ্ছতা ও প্রবৃদ্ধিও বাড়াবে। তবে এজন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ক্যাশ আউট খরচ কমানো জরুরি। প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটানের তুলনায় বাংলাদেশে ক্যাশ আউট খরচ অনেক বেশি।
প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ (প্রায় ৩ কোটি) এখনো ব্যাংকিং সুবিধার বাইরে। অথচ বিকাশের ২ কোটি ১২ লাখ ও নগদের ৪৫ লাখ ব্যবহারকারী প্রমাণ করছে, প্রযুক্তি কীভাবে গ্রামীণ জনগণের কাছে পৌঁছাতে পারছে। বর্তমানে দেশের ৬৮ শতাংশ মানুষ গ্রামে বাস করে, যেখানে মোবাইল মানি বিশেষভাবে নারীদের ও নিম্ন আয়ের পরিবারকে ক্ষমতায়িত করছে।
বাংলাদেশের ফিনটেক খাতে বর্তমানে ৩৩২টি কোম্পানি কাজ করছে। এর মধ্যে ২৬টি ইতোমধ্যে বিনিয়োগ পেয়েছে। এ খাতে এখন পর্যন্ত এসেছে ২৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ। জানুয়ারি ২০২৫ শেষে দেশে রয়েছে ১৮ কোটি ৮৪ লাখ মোবাইল গ্রাহক, ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং ১১ কোটি ৫৫ লাখ স্মার্টফোন ব্যবহারকারী।
সরকার ২০২৭ সালের মধ্যে খুচরা লেনদেনের ৭৫ শতাংশ ডিজিটাল করার লক্ষ্য নিয়েছে। আর ২০৩১ সালের মধ্যে পুরোপুরি নগদবিহীন অর্থনীতি গড়ার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে, কেবল ডিজিটাল পেমেন্ট প্রসারিত হলে বাংলাদেশের জিডিপি বছরে ১.৭ শতাংশ বৃদ্ধি পাবে, যার মূল্য প্রায় ৫০ হাজার ৫৮ কোটি টাকা।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল ফাইন্যান্সের প্রতিটি লেনদেনের রেকর্ড থাকায় সরকারি ভর্তুকি, পেনশন ও সামাজিক সুরক্ষায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও কর ফাঁকি কমবে। তবে নগদনির্ভরতা কমাতে হলে দ্রুতগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং এমএফএস ক্যাশ আউট খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার ওপর জোর দিয়েছেন তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




