করমুক্ত মোটরসাইকেলের তালিকা প্রকাশ, আপনার বাইক আছে তো?


প্রকাশিত: ০৮:৪০ ১৩ মে ২০২৬
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। তবে এর বেশি সিসির মোটরসাইকেলের জন্য নির্ধারিত হারে কর দিতে হতে পারে।
সূত্র জানায়, ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা করা হচ্ছে। বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজারের বেশি বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, মোটরসাইকেল এখন শুধু ব্যক্তিগত নয়, অনেক ক্ষেত্রে বাণিজ্যিক কাজেও ব্যবহৃত হচ্ছে। তাই এই খাতকে করের আওতায় আনা হলে করজাল সম্প্রসারণ হবে এবং রাজস্ব আয় বাড়বে। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান বলেন, এতে যারা নিয়মিত কর দিচ্ছেন তাদের ওপর চাপ কিছুটা কমবে।
বর্তমানে মোটরসাইকেলের ক্ষেত্রে অগ্রিম আয়কর দিতে হয় না। চালকদের শুধু এককালীন নিবন্ধন ফি ও নির্দিষ্ট সময় পরপর রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা পরবর্তীতে আয়কর রিটার্নের সঙ্গে অগ্রিম কর সমন্বয়ের সুযোগ পাবেন।
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- নড়াইলে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- সেভ দ্য চিলড্রেনে কোঅর্ডিনেটর পদে নিয়োগ
- ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার
- মিথ্যা বলতে পারি না”-অন্যের সিনেমার টেস্ট স্ক্রিনিং এড়িয়ে চলেন আমির খান
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
- ফজরের নামাজ শেষে ইমামের মোটরসাইকেল নিয়ে রেখে গেল সাইকেল!
- বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশের মিলছে অতিরিক্ত ৩৫ কোটি ডলার
- পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তার প্রবাসীর স্ত্রী
- জামায়াতে যোগের একদিন পর বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি, দল শক্তিশালী হওয়ার প্রত্যাশা
- কাঁঠালের ভেতরে লুকিয়ে ফেনসিডিল পাচার, যশোরে যুবক গ্রেপ্তার
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন



