• বুধবার , ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ ১৯ মে ২০২৬

রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। মাত্র ছয় মিনিটের মধ্যে, সকাল ৫টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, কলমিলতা বাজারের একটি দুইতলা মার্কেটের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভোরের দিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। আগুনের ধোঁয়া ও তীব্র শিখা দূর থেকেও দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/