২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন


প্রকাশিত: ০৩:১৯ ১১ জুন ২০২৬
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাবের বিভিন্ন দিক পর্যালোচনা শেষে তা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভা অনুমোদন করেছে। পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন।
বর্তমান সরকারের জন্য এটি সংসদে উপস্থাপিত প্রথম জাতীয় বাজেট। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে সংসদ কার্যকর না থাকায় বাজেট ও সরকারি ব্যয়সংক্রান্ত সিদ্ধান্ত অধ্যাদেশের মাধ্যমে অনুমোদিত হয়েছিল।
বিশ্লেষকদের মতে, অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে। ব্যবসায়ী ও সাধারণ জনগণও বাজেটে করনীতি, সামাজিক নিরাপত্তা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার প্রত্যাশা করছেন।
নতুন অর্থবছরের বাজেটের মাধ্যমে সরকারের উন্নয়ন পরিকল্পনা, রাজস্ব আহরণ কৌশল এবং বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দের রূপরেখা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




