জেট ফুয়েলের দাম কমল, নতুন দর কার্যকর রাত ১২টা থেকে


প্রকাশিত: ০১:০০ ৮ জুলাই ২০২৬
দেশের বাজারে আবারও কমানো হয়েছে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে সংশোধিত মূল্য কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটারে দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের মূল্য কমানো হয়েছে। আগে প্রতি লিটারের দাম ছিল ০.৯৮০৮ মার্কিন ডলার। নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার করা হয়েছে।
এর আগে গত ৭ জুনও জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সায় নামিয়ে আনা হয়। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জেট ফুয়েলের দামও ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ মার্কিন ডলার করা হয়েছিল।
নতুন মূল্যহার দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর ও কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতেও এ দর কার্যকর থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেট ফুয়েলের এই নতুন মূল্য বহাল থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




