চড়া শাকসবজির বাজার, বেড়েছে ফার্মের মুরগির দাম


প্রকাশিত: ০১:৪৪ ১৮ জুলাই ২০২৬
রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে শাকসবজির দাম। টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লারসহ বিভিন্ন ধরনের মুরগি।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির দাম বেশ চড়া। করলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৮০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।
বেগুনের দাম বেড়ে প্রকারভেদে ১০০ থেকে ১৪০ টাকা, টমেটো ১৮০ থেকে ২২০ টাকা এবং সজনা ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম উঠেছে ১৬০ থেকে ২০০ টাকা কেজিতে।
শাকের বাজারেও দেখা গেছে ঊর্ধ্বগতি। লাল শাক আঁটি প্রতি ২৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ৪০ টাকা এবং পুঁই শাক ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে, গত সপ্তাহের তুলনায় মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, সোনালি কক ৩৪০ টাকা, সোনালি হাইব্রিড ৩১০ টাকা এবং লাল লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে। দেশি মুরগির দাম রয়েছে ৭৫০ টাকা কেজি।
নিত্যপণ্যের মধ্যে আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। মাছ ও মাংসের বাজারেও দাম কমেনি। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি ও সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে সবজির দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, বাজারে প্রায় সব পণ্যের দাম বাড়ায় তাদের দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




