ধলেশ্বরী হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা পেল শত শত মানুষ


প্রকাশিত: ০৭:০৯ ৯ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলে বেসরকারি প্রতিষ্ঠান ধলেশ্বরী হাসপাতালে চিকিৎসা সেবা পেল শত শত মানুষ। একদিনের এ চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষায় ছাড় পেয়েছে ৪০%। ক্ষুদ্র অর্পন ফাউন্ডেশনের কর্মীদের সহযোগিতায় চিকিৎসা সেবা কার্যক্রম আরো প্রাণবন্ত হয়ে উঠে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৯ টা এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রায় পাচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সেবাগ্রহীতা বিলকিস, মরিয়ম, সাত্তার সহ অনেকেই জানান ,ধলেশ্বরী হাসপাতাল কর্তৃপক্ষ শহর এলাকায় মাইকিং করেছে। বিনামূল্যে চিকিৎসা প্রদান কার্যক্রমে আমরা অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে পেরেছি। ডাক্তাররা আমাদেরকে যথাযথ সময় দিয়ে আমাদের রোগের কথা জেনে পরামর্শ দিয়েছেন। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকরা হলেন- ধলেশ্বরী হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার এ কে এম আব্দুল হামিদ, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রুহুল বারী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: সিনথিয়া আলী জুঁই, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা: ফাহাদ বিন জামান,ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা নিশাত . মিশু ও কুমুদিনী মহিলা মেডিকেল হাসপাতালের রেজিস্ট্রার ডা: কে জে মুরাদ।

এ বিষয়ে ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, ধলেশ্বরী হাসপাতালে ফ্রি চিকিৎসা নতুন নয়। আমরা প্রায়ই এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা করে থাকি। কিছু পরিমাণ ঔষধও বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বছর ব্যাপি যেকোন পরীক্ষা-নিরীক্ষায় শতকরা ২০% ছাড় সহ বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা পরিচালিত হয়। সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে চিকিৎসা সেবায় আমরা ২৪ ঘন্টাই সাধারণ মানুষের পাশে আছে ধলেশ্বরী হাসপাতাল।
আজকে কতটুকু সেবা দিতে পেরেছি জানি না, তবে মানুষকে বিনামূল্যে সেবা দিতে পেরে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। মানুষের ভালোবাসা অর্জনের চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনা বলে আমি বিশ্বাস করি। তাই মানুষের সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনে আমাদের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিনামূল্যে চিকিৎসা নিতে টাঙ্গাইলের পৌর শহর ও বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাচ শতাধিক রোগী এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন।
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
