আজ বিশ্ব হার্ট দিবস । জেনে নিন হার্ট সুস্থ রাখতে যা যা করনীয়


প্রকাশিত: ০৪:২২ ২৯ সেপ্টেম্বর ২০২৫
আজ (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস। এ বছরের প্রতিপাদ্য— “একটিও স্পন্দন যেন না হারায়”। হৃদ্রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। তবে দেশের বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ডায়াবেটিস ও অস্বাস্থ্যকর জীবনযাপনই হৃদ্রোগের প্রধান ঝুঁকি তৈরি করছে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহসিন আহমদ এনটিভি অনলাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, “আমাদের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলই মূল সমস্যা। প্রচুর কার্বোহাইড্রেট ও চর্বি খাই, কিন্তু ব্যায়াম বা হাঁটার অভ্যাস নেই। অনিয়মিত ঘুম, কাজের চাপ এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে শরীরে কোলেস্টেরল জমে রক্তনালী ব্লক হয়ে যায়।”
তিনি আরও বলেন, নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুললে শরীরে জমে থাকা অতিরিক্ত লিপিড বার্ন হয়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। কিন্তু ঘুমের ঘাটতি, মানসিক চাপ ও অনিয়মিত রুটিন হৃদরোগকে আরও ঘনঘন ডেকে আনে।
ডায়াবেটিস প্রসঙ্গে অধ্যাপক ডা. মহসিন আহমদ জানান, এটি এখন ‘প্যান্ডেমিক’ আকার ধারণ করেছে। প্রচুর ভাত ও চিনি খাওয়ার ফলে ডায়াবেটিস বাড়ছে, যা সরাসরি হৃদ্রোগের ঝুঁকি বহুগুণ বাড়ায়। এর সঙ্গে যুক্ত হয়েছে তরুণদের মধ্যে ধূমপান ও মাদকাসক্তি।
ফাস্টফুড সংস্কৃতি নিয়েও তিনি সতর্ক করেন। খাবার ডেলিভারি নির্ভর এই প্রজন্ম খারাপ কোলেস্টেরলে ভরপুর খাবার খাচ্ছে, যা রক্তনালিতে প্লাক জমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
খাদ্যাভ্যাসে পরিবর্তনের সুপারিশ জানিয়ে তিনি বলেন,
সাদা খাবার যেমন ভাত, চিনি, পনির, দুধের সর কমাতে হবে।
আঁশযুক্ত খাবার, শাকসবজি, ফলমূল ও লাল খাবার খেতে হবে বেশি।
গরুর মাংস সীমিত করে মুরগি ও মাছের প্রতি জোর দিতে হবে।
শারীরিক কার্যক্রমে গুরুত্বারোপ করে তিনি জানান, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটা জরুরি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। সময় না পেলে ছোট ছোট হাঁটার সুযোগ তৈরি করতে হবে—যেমন লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার বা অফিসের ছোটখাটো কাজ নিজে করা।
বিশেষজ্ঞদের মতে, সচেতন খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম হৃদ্রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায়।
বিজ্ঞাপন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু