১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৬ হাজার, দেশজুড়ে উদ্বেগ


প্রকাশিত: ১১:২৭ ৪ এপ্রিল ২০২৬
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৯২ শিশু। এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করার প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী রবিবার থেকে এই কার্যক্রম শুরু হবে। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর নির্ধারিত সময় অনুযায়ী টিকা না দিলে শিশুদের হামসহ নিউমোনিয়ার মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সময়মতো টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, টিকাদান কর্মসূচি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে এবং কোনো শিশুকে এর বাইরে রাখা হবে না।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, অতীতে টিকাদানে অবহেলার কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এ জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও কক্সবাজারে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকাসহ আট বিভাগে ৯৪৭ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত কুমার বিশ্বাস জানিয়েছেন, রাজধানীসহ সারাদেশে হামের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও সবাই হামে আক্রান্ত নয়, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে পরিস্থিতি উদ্বেগজনক হলেও অযথা আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সময়মতো টিকাদানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
- সাভারে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে ছাত্রদল নেতা তমিজ উদ্দিন
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান
- শাহরুখের যে আচরণে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন গৌরী খান
- প্রথমবার ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত হ্যারি কেইন
- চীনের মেগা বাঁধের জবাবে ভারতের সিয়াং প্রকল্প, অরুণাচলে ক্ষোভ
- সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্স প্রধানকে নথিসহ তলব হাইকোর্টের
- মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা
- গোলাপি স্যাটিনের সাজে নজর কাড়লেন জয়া আহসান
- প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চাইলেন এনওসি
- রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনা, আহত কয়েকজন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু