স্বাস্থ্য উপদেষ্টার সামনেই বিএনপিপন্থি চিকিৎসকদের হট্টগোল


প্রকাশিত: ০২:৫৬ ১৯ আগস্ট ২০২৪
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনসহ আওয়ামীপন্থি কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার সামনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতাকর্মী ও অধিদপ্তরের কর্মচারীরা।
এ সময় তারা বর্তমানে দায়িত্বে থাকা আওয়ামীপন্থি চিকিৎসক-কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগানও দিতে থাকেন। এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষুব্ধ হতেও দেখা যায়।
আজ (সোমবার) বেলা সাড়ে ১২টার দিকে মহাখালীতে কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে এই ঘটনা ঘটে।

সকাল থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের ফটকে বিক্ষোভ করছিলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকসহ আওয়ামীপন্থি চিকিৎসক, কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে মিছিল করেন। তাদের বাধার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অফিসে ঢুকতে পারেননি। বেলা ১১টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে মিছিল শুরু করেন বিক্ষোভকারীদের একাংশ।
এরপর স্বাস্থ্য উপদেষ্টার কোভিড ডেডিকেটেড হাসপাতালে যাওয়ার খবরে মিছিল নিয়ে তারাও সেখানে যান। এক পর্যায়ে তারা হাসপাতালের প্রশাসনিক ব্লকে ঢোকার চেষ্টা করেন। এ সময় হাসপাতালের একজন নারী চিকিৎসক তাদের বাধা দেন। তাদের সঙ্গে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কির এক পর্যায়ে বিক্ষোকারীরা ভেতরে ঢুকে পড়েন। এ সময় হাসপাতালের সম্মেলন কক্ষে বৈঠক করছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। সেখানে কিছুক্ষণ হট্টগোল করেন।
এ সময় কোটাবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। তাদের দাবি পরে বেলা সোয়া ১২টার দিকে বিক্ষোভকারীদের পক্ষে পাঁচজনকে রেখে বাকিদের বের করে দেন।
পরিস্থিতি শান্ত হওয়ার পর বিক্ষোভকারীরা উপদেষ্টার কাছে দুঃখ প্রকাশ করে বলেন, তারা উপদেষ্টাকে সম্মান করেন, কিন্তু পরিস্থিতি তাদের ‘বাধ্য করেছে’ বিক্ষোভ করতে। উপদেষ্টা এ সময় বলেন, আমাকে সম্মান করলে আমার সামনে এ ধরনের কাজ করতেন না।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতালে বৈঠক করছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বর্তমান মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, কোটাবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর