অবশেষে বাংলাদেশে লাইসেন্স পেল স্টারলিংক!


প্রকাশিত: ১২:৪৪ ২৯ এপ্রিল ২০২৫
মার্কিন এনজিওএসও স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক অবশেষে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স পেল। সোমবার (২৮ এপ্রিল) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ২৫ মার্চ Non-Geostationary Orbit (NGSO) Satellite Services Operator In Bangladesh শীর্ষক একটি লাইসেন্সিং গাইডলাইন জারি করে। এই গাইডলাইনের আওতায় স্টারলিংক নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিটিআরসিতে আবেদন করে। এরপর ২১ এপ্রিল অনুষ্ঠিত বিটিআরসির ২৯৪তম কমিশন সভায় স্টারলিংকের লাইসেন্স ইস্যুর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেট জগতে এক নতুন মাত্রা যোগ করল। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, "জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বারবার ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে আনার দাবি জোরালো হয়েছিল। জনগণের সেই দাবির প্রতিফলন হিসেবেই প্রধান উপদেষ্টা ইউনূস উদ্যোগ নেন। পাশাপাশি বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব দেশের বার্তা দিতেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, দেশের হাওর, বাওড়, দ্বীপাঞ্চল, দুর্গম পার্বত্য এলাকা এবং উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলে দ্রুততম সময়ে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাইবার অবকাঠামো যেখানে নেই বা দুর্বল, সেখানে স্টারলিংক নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে।
ফয়েজ তৈয়্যব জানান, স্টারলিংকের অন্যতম বড় সুবিধা হলো — লোডশেডিংয়ের সময়েও ইন্টারনেট সংযোগ বন্ধ হবে না। বর্তমানে ফাইবার নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের অনেক এলাকায় উচ্চগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা সম্ভব হয় না। স্টারলিংক এসব সমস্যার সমাধান এনে দেবে।
তিনি বলেন, বাংলাদেশের টেলিকম টাওয়ারের ৬৫ শতাংশ এখনো ফাইবার সংযোগবিহীন এবং সেখানে দুর্বল মাইক্রোওয়েভ লিঙ্ক ব্যবহার করা হয়। স্টারলিংকের মাধ্যমে টাওয়ারগুলোতে উন্নত সংযোগ পৌঁছানো সম্ভব হবে।
ফয়েজ তৈয়্যব আরও বলেন, স্টারলিংকের প্রবেশের ফলে বাংলাদেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বাজারে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হবে। এটি প্রচলিত ভয়েস কল ও ডেটা বান্ডেলভিত্তিক সেবার বাইরে ডিজিটাল সার্ভিস কেন্দ্রিক নতুন ইকোসিস্টেম গড়ে তুলবে।
তিনি বলেন, “স্টারলিংক বাংলাদেশের যোগাযোগ খাতের ডিরেগুলেশনের সূচনা করবে। শহর-গ্রাম নির্বিশেষে উচ্চমানের ইন্টারনেট সেবার ন্যায্য ও সমতাভিত্তিক সুযোগ তৈরি হবে।”
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
