স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৩ ১১ জানুয়ারী ২০২৫
শুক্রবার ভারতের কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে এসে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের একটি বড় অংশ ছিল বাংলাদেশ নিয়ে আলোচনা। আমরা কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারি, দেশটি কীভাবে দ্রুত নির্বাচন দিতে পারে, এবং সেখানে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে—এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা সবাই একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ দেখতে চাই।"
এরিক গার্সেটি আরও বলেন, "যুক্তরাষ্ট্র ও ভারত একে অপরের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।"
মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন, "যেকোনো রাজনৈতিক পালাবদল কঠিন এবং সবসময় তা ইতিবাচক হবে না, তবে যদি বিশ্বের অন্যান্য দেশ এটি গ্রহণ করে এবং দেখে যে, যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে, তবে এটি একটি ইতিবাচক পরিবর্তন হতে পারে।"
এছাড়া, তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, "বিশ্ব উষ্ণায়ন, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি যোগাযোগের প্রসার থেকে শুরু করে অনেক ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।"
গার্সেটি আরও বলেন, "কোনো গণতন্ত্রই নিশ্ছিদ্র নয়। এটি ঠিকভাবে পরিচর্যা করতে হয়, ঠিক যেমন বাড়ির রক্ষণাবেক্ষণ করতে হয়।"
এদিকে, বাংলাদেশে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণে কূটনৈতিকভাবে আলোচনা চলছে। গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসা ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, "শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কের জন্য বাধা হওয়া উচিত নয়।"
এছাড়া, ভারত হিন্দুদের নিপীড়নের কথা বললেও বাংলাদেশে এ ধরনের অভিযোগের ভিত্তি মেলেনি। গত ৩১ অক্টোবর, ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্বর সহিংসতার’ নিন্দা জানান এবং মন্তব্য করেন, “এটা তার তত্ত্বাবধানে কখনো ঘটত না।”
এ ধরনের মন্তব্যের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ পরবর্তী পরিস্থিতি নিয়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




