নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলে অস্থিরতা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৪৭ ২০ জানুয়ারী ২০২৫
নানা নাটকীয়তার পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। স্থানীয় সময় রোববার বেলা সোয়া ১১টায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের ঘোষণার মাধ্যমে এ যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়। চুক্তি অনুযায়ী, প্রথম দফায় হামাস তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারজন নারী বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরাইলি হামলায় রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে গাজার বিভিন্ন অঞ্চলে ১৯ জন নিহত এবং ৩৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে রাফা শহরে একজন, খান ইউনূসে ছয়জন এবং গাজার উত্তরাঞ্চলে বাকি নিহতরা রয়েছেন।
চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে দক্ষিণের কারেম আবু সালেম ও উত্তরের জিকিম সীমান্ত দিয়ে ত্রাণ সরবরাহ চালানো হচ্ছে।
এদিকে, চুক্তি অনুযায়ী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের প্রথম ধাপে মুক্তি দেয়া শুরু হয়েছে। কুখ্যাত অফার কারাগার থেকে প্রথম দফায় ৯৫ জন বন্দিকে মুক্তি দেয়া হবে।
জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দা মরিয়ম ওয়াইস, যার তিন ছেলে ইসরাইলের কারাগারে বন্দি, এই চুক্তি কার্যকরের পর আশায় বুক বেঁধেছেন। তিনি বলেন, “আমার ছেলে মুক্তি পাবে শোনার পর আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি বিস্মিত, একইসঙ্গে আনন্দিত।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




