ট্রাম্পের ক্ষমতা গ্রহণ, পদত্যাগে ‘বাধ্য’ হলেন বিবেক রামাস্বামী!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:২৫ ২১ জানুয়ারী ২০২৫
দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার অভিষেকের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন সরকারি দক্ষতা বিভাগের উপ-প্রধান ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামাস্বামী।
নিজের এক্স অ্যাকাউন্টে বিবেক রামাস্বামী লেখেন, “ডিওজিই তৈরিতে সহায়তা করা আমার জন্য একটি সম্মানের বিষয়। আমি আত্মবিশ্বাসী যে ইলন এবং তার দল সফলভাবে সরকারকে সুবিন্যস্ত করতে পারবেন। ওহিওতে আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খুব শিগগিরই জানাব। সর্বোপরি, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমেরিকাকে আবার মহান করতে সহায়তা করতে সর্বাত্মক চেষ্টা করছি!”
তবে তার আকস্মিক পদত্যাগে প্রশ্ন দেখা দিয়েছে। সূত্রমতে, ডিওজিই থেকে তার সরে যাওয়ার পেছনে ইলন মাস্কের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক এবং ট্রাম্প প্রশাসনের কিছু নীতিগত বিরোধ ভূমিকা রেখেছে।
পলিটিকোর এক রিপোর্ট অনুযায়ী, ইলন মাস্ক ডিওজিই থেকে রামাস্বামীর প্রস্থান নিয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের সম্পর্কের টানাপোড়েন। এছাড়া ট্রাম্প প্রশাসনের উপদেষ্টাদের ঘনিষ্ঠ একজন রিপাবলিকান কৌশলবিদ জানান, “তিনি বন্ধন ছিন্ন করেছিলেন এবং ইলনের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন। এজন্য মার-এ-লাগো থেকে তার দূরে চলে যাওয়া চাওয়া হয়েছিল।”
রামাস্বামী এইচ১-বি ভিসা প্রোগ্রাম নিয়ে তার অবস্থানের জন্য আলোচিত এবং বিতর্কিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বিদেশি কর্মীদের উপর অতিরিক্ত নির্ভরশীলতার সমালোচনা করেছিলেন। তার এই বক্তব্য নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে এবং দক্ষ কর্মীদের ভিসা সম্প্রসারণের বিরোধিতা হিসেবে বিবেচিত হয়।
রামাস্বামীর এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের প্রাথমিক দিনগুলোতেই এক বিতর্কের জন্ম দিয়েছে, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




