ভারতের বিশ্ব অর্থনীতির মোড়ল হওয়ার স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৪৫ ২১ জানুয়ারী ২০২৫
এই মুহূর্তে এক মার্কিন ডলার সমান ভারতীয় ৮৬.৫৪ রুপি। কয়েকদিন আগে এই অঙ্ক ৮৭ রুপিতেও পৌঁছে যায়। কেন এমনটা হচ্ছে?
স্বাধীনতার সময়, ১৯৪৭ সালে, ভারতীয় রুপির মান ছিল এক মার্কিন ডলারের সমান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি ঋণ এবং যুদ্ধের প্রভাব রুপির মানে বড় ধাক্কা দিয়েছে। ১৯৬২ সালের চীন এবং ১৯৬৫ সালের পাকিস্তান যুদ্ধের ফলে রুপির মান হ্রাস পেয়ে দাঁড়ায় ৭.৫৭।
১৯৯১ সালের আর্থিক সঙ্কটের সময় ভারত মাত্র তিন সপ্তাহ আমদানি চালানোর মতো মুদ্রার রিজার্ভ ধরে রাখতে পেরেছিল। তখন ডলারের বিপরীতে রুপির মান নেমে যায় ১৭.৯০ রুপিতে।
১৯৯৩ সালে বাজার নির্ধারিত মুদ্রার মান ব্যবস্থা চালু হয়। এরপর ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে রুপি ডলারের বিপরীতে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রুপির পতন আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, রুপির দুর্বল হওয়ার পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ:
আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন। ভারতের রপ্তানি তুলনামূলক কম থাকায় বৈদেশিক মুদ্রার যোগান কমছে। বেশি দামে আমদানির ফলে রিজার্ভে চাপ বাড়ছে।
রিজার্ভ ব্যাংক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশি মুদ্রার ভান্ডার ৭০০ বিলিয়ন ডলার থেকে কমে ৬৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
বিশ্ব অর্থনীতির শীর্ষে উঠতে চাইলে ভারতকে রপ্তানি বাড়াতে হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। যদিও রিজার্ভ ব্যাংকের নীতিমালা কিছুটা ভারসাম্য রক্ষা করছে, তবে দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




