‘এই যুদ্ধ শেষ করবে ইরানই’: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি তেহরানের


প্রকাশিত: ০৪:৪৯ ২৩ জুন ২০২৫
মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) সকালে ইরানের সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ জেনারেল আবদোররহিম মৌসাভি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের হামলা ছিল ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, “ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি ও প্রকাশ্যে যুদ্ধে প্রবেশ করেছে।”
জেনারেল মৌসাভি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধী যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিচ্ছি—তার অবৈধ ও আগ্রাসী সন্তান ইসরায়েলের শাস্তি তো চলছেই, এখন ইসলামের যোদ্ধাদের হাত মুক্ত। তারা যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীকে টার্গেট করতে পারবে। আমরা কখনো পিছু হটবো না।”
ইরানের পাল্টা হামলার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক টেলিভিশন ভাষণে বলেন, “যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে মৃতপ্রায় জায়নবাদী শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তবে এই পদক্ষেপ আমাদের বৈধ টার্গেটের পরিধি আরও বৃদ্ধি করেছে এবং পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের ভিত্তি তৈরি করেছে।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “জুয়াড়ি ট্রাম্প, তুমি এই যুদ্ধ শুরু করতে পারো, কিন্তু শেষ করবে ইরান।”
এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যে একমুখী ড্রোন পাঠিয়েছে, যেগুলোর বেশির ভাগই নির্দিষ্ট টার্গেটে আঘাত হেনেছে। এসব ড্রোনে অ্যান্টি-ফর্টিফিকেশন বিস্ফোরক হেড সংযুক্ত ছিল। এছাড়া সোমবার দুপুরের আগে ইসরায়েলের আশদোদ ও জেরুজালেমের দক্ষিণাঞ্চল লাচিশ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ওইসব অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে তার আগের সপ্তাহের এক টেলিভিশন ভাষণের অংশ পুনঃপ্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেন, “ইসরায়েলকে শাস্তি দিতে হবে এবং এই মুহূর্তেই সেটি পাচ্ছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি




