যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, ঘাঁটি ও স্কুলে লকডাউন জারি


প্রকাশিত: ০১:১৪ ৭ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর ঘাঁটিতে জরুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। ঘটনার সময় সেখানে ‘হতাহতের’ সম্ভাবনার খবর পাওয়া যায়, যদিও এখনো কেউ নিহত বা আহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করা হয়নি।
ঘাঁটিটি আটলান্টা শহর থেকে প্রায় ৩৮৬ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পরপরই সামরিক সদস্যদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, আশপাশের স্কুলগুলোতেও সতর্কতামূলক লকডাউন কার্যকর করা হয়েছে।
ঘাঁটির দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অ্যাঞ্জেল টমকো সংবাদ সংস্থা এপিকে বলেন,“আমরা এখনো পরিস্থিতি মূল্যায়ন করছি এবং সক্রিয় বন্দুকধারীর অস্তিত্ব নিশ্চিত করতে পারি।”
এফবিআইয়ের আটলান্টা অফিস জানায়, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং অবস্থাটি এখনো সক্রিয় রয়েছে।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন,
“আমরা আহতদের, তাদের পরিবার ও যারা দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন, তাদের কথা হৃদয়ে রাখছি ও প্রার্থনা করছি। আমরা জর্জিয়ার সবাইকে অনুরোধ করছি যেন তারাও প্রার্থনায় শামিল হন।”
এদিকে কংগ্রেসম্যান বাডি কার্টার, যিনি ফোর্ট স্টুয়ার্ট এলাকাটি প্রতিনিধিত্ব করেন, তিনি জানান,“পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আহত, তাদের পরিবার এবং যারা আমাদের কমিউনিটিকে রক্ষায় কাজ করছেন, সেই সাহসী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য প্রার্থনায় শামিল হোন।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




