ভারতের পানির অধিকার শুধু ভারতের: মোদি


প্রকাশিত: ০৯:০৪ ১৬ আগস্ট ২০২৫
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণ থেকে দেওয়া ১২তম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে অর্থনৈতিক সংস্কার ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।
শুক্রবার সকালে প্রায় পৌনে দুই ঘণ্টার দীর্ঘ ভাষণে তিনি জিএসটি ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দেন। মোদির দাবি, নতুন কর কাঠামো ব্যবসায়িক জটিলতা কমাবে, কর দেওয়ার প্রক্রিয়া সহজ হবে এবং সাধারণ মানুষের করের চাপ হ্রাস পাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দীপাবলির আগেই এ সংস্কার কার্যকর হবে।
ভূরাজনৈতিক ইস্যুতেও কড়া অবস্থান নেন ভারতের প্রধানমন্ত্রী। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে তিনি পাকিস্তানকে সরাসরি অভিযুক্ত করেন। মোদি বলেন, সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে— যা গোটা বিশ্বকে স্তম্ভিত করেছে।
এই ঘটনার পর ভারতীয় সেনাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কঠোর কণ্ঠে মোদি বলেন, “ভারতের পানির ওপর অধিকার শুধু ভারত ও ভারতের কৃষকদের।”
মোদির এই মন্তব্যকে অনেকেই প্রতিবেশী দেশের সঙ্গে পানিবণ্টন নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটেই দেখছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




