• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের প্রধানমন্ত্রীকে মোদির সমর্থন ও জাতীয় দিবসের শুভেচ্ছা।

নেপালের প্রধানমন্ত্রীকে মোদির সমর্থন ও জাতীয় দিবসের শুভেচ্ছা।

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৭ ১৮ সেপ্টেম্বর ২০২৫

নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালে সম্প্রতি ঘটে যাওয়া জেন-জি বিক্ষোভের পর দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় ভারতের পূর্ণ সমর্থন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদির ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানা গেছে। মোদি ওই স্ট্যাটাসে লিখেছেন, সুশীলা কার্কির সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে এবং নেপালের সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় তিনি তার প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি নেপালের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সুশীলা কার্কির প্রচেষ্টাকে ভারতের অবিচল সমর্থন জানানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নেপালের ১৯ সেপ্টেম্বরের জাতীয় দিবস উপলক্ষে নেপালের জনগণকে শুভেচ্ছাও জানিয়েছেন।

এর আগে, ১২ সেপ্টেম্বর রাতে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ গ্রহণ করে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। শপথ গ্রহণের কিছুক্ষণ পরই তিনি পার্লামেন্ট বিলুপ্ত করার ঘোষণা দেন।

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝে ভারতের এই সমর্থন সুশীলা কার্কি সরকারের জন্য একটি বড় আন্তর্জাতিক মানসিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন