আকাশসীমা লঙ্ঘন নিয়ে ন্যাটো–রাশিয়া মুখোমুখি


প্রকাশিত: ১১:৩১ ২০ সেপ্টেম্বর ২০২৫
বাল্টিক সাগরের আকাশে রুশ যুদ্ধবিমান উড্ডয়নকে কেন্দ্র করে ন্যাটো ও মস্কোর মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এস্তোনিয়া সরকার দাবি করেছে, তিনটি রুশ মিগ–৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় ১২ মিনিট অবস্থান করেছে, যা তারা ‘নজিরবিহীন বেপরোয়া অনুপ্রবেশ’ বলে আখ্যায়িত করেছে। তবে রাশিয়া এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) প্রকাশিত একটি ছবিতে বাল্টিক সাগরের আকাশে রুশ মিগ–৩১ যুদ্ধবিমানকে দেখা যায়। এস্তোনিয়া বলছে, এগুলো তাদের আকাশসীমা ভেদ করেছিল। কিন্তু শনিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম মেনে উড্ডয়ন করেছে এবং এস্তোনিয়ার সীমা অতিক্রম করেনি।
রাশিয়ার দাবি, তাদের যুদ্ধবিমানগুলো উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কালিনিনগ্রাদে যাওয়ার পথে আন্তর্জাতিক আকাশপথই ব্যবহার করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “রুশ যুদ্ধবিমানগুলো উড়ে যাওয়ার সময় নির্ধারিত আকাশপথ থেকে বিচ্যুত হয়নি এবং এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।”
অন্যদিকে ন্যাটোর অভিযোগ, এ যুদ্ধবিমানগুলো ফিনল্যান্ড উপসাগরের ওপর এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে এবং মোট ১২ মিনিট সেখানে অবস্থান করে। ঘটনাটির পর ন্যাটোর যুদ্ধবিমান সেগুলো রুখে দেয়ার দাবি করেছে জোটটি।
উল্লেখ্য, কয়েক দিন আগে পোল্যান্ডের আকাশসীমায় ২০টির বেশি রুশ ড্রোন অনুপ্রবেশ করেছিল। ন্যাটোর যুদ্ধবিমান সেগুলোর কয়েকটি ভূপাতিত করে। একইসঙ্গে রোমানিয়াও তাদের আকাশে রুশ ড্রোন প্রবেশের অভিযোগ করেছে।
২০২২ সালে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ন্যাটো ও মস্কোর সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে। সর্বশেষ এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হলো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




