• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাঞ্জেলিনা জোলির এক কথায় কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র!

অ্যাঞ্জেলিনা জোলির এক কথায় কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:২১ ২২ সেপ্টেম্বর ২০২৫

স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নতুন সিনেমা ‘কুত্যুর’-এর প্রিমিয়ারে হাজির হয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।

জোলি বলেন, “আমি এখন আর নিজের দেশকে চিনতে পারি না”। তিনি যুক্তরাষ্ট্রে বাক্‌স্বাধীনতার ওপর হুমকি এবং মানুষদের ব্যক্তিগত স্বাধীনতা সীমিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, “যেকোনো কিছু, যা মানুষের ব্যক্তিগত প্রকাশ ও স্বাধীনতাকে সীমিত করে বা বিভাজন সৃষ্টি করে, সেটি ভয়ংকরভাবে বিপজ্জনক।”

একজন শিল্পী ও নাগরিক হিসেবে তার সবচেয়ে বড় ভয় সম্পর্কে প্রশ্ন করা হলে জোলি জানান, “আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন আমি আমার দেশকে চিনতে পারছি না। আমরা সবাই একসঙ্গে এক কঠিন সময় পার করছি। মেপে কথা বলতে হবে। কারণ, সময়টা কেবল মার্কিনদের নয়, আমাদের সবার জন্যই অন্ধকারাচ্ছন্ন।”

সিনেমা ‘কুত্যুর’-এর গল্প এক মার্কিন নারী চলচ্চিত্র পরিচালকের ওপর কেন্দ্রীভূত, যিনি প্যারিসের ফ্যাশন দুনিয়ায় নিজের অবস্থান তৈরির লড়াই করছেন। জীবনের অন্ধকার মুহূর্তের মধ্যে তিনি নিজেকে এবং নিজের স্বপ্নকে পুনর্নির্মাণের চেষ্টা করেন। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি পরিচালক অ্যালিস ভিনোকু এবং এর প্রথম প্রিমিয়ার হয় ৭ সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে।

সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে উপস্থিতি এবং দেশপ্রেম নিয়ে জোলির মন্তব্য যুক্তরাষ্ট্রের বিনোদন ও সামাজিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তাঁর এই উক্তি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বিভাজনের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।
 

বিজ্ঞাপন