১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক: ইরানি নারীর গিনেস বিশ্বরেকর্ড


প্রকাশিত: ১১:৪৫ ১৫ ডিসেম্বর ২০২৫
শক্তিমত্তাভিত্তিক ক্রীড়ায় অসাধারণ কীর্তি গড়ে এক ইরানি নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছেন। লা’লে নিকনাম নামের এই নারী সাম্প্রতিক সময়ে ইরানের গণমাধ্যমে পরিচিতি অর্জন করেছেন।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, লা’লে নিকনাম ১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড গড়েছেন। এর মাধ্যমে তিনি বিশ্বের সেরা নারী ক্রীড়াবিদদের কাতারে স্থান পেয়েছেন। দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের বরাজান শহর থেকে তার ক্রীড়াজীবন শুরু করেন তিনি।
গিনেসে রেকর্ডভুক্ত হওয়ার বিষয়ে লা’লে নিকনাম বলেন, “এই রেকর্ড গড়তে আমি দুই বছর ধরে কঠোর অনুশীলন করেছি। চলতি বছরের শুরুতে প্রথমে এটি জাতীয় রেকর্ড হিসেবে নিবন্ধন করি। পরে ফেডারেশন অব পাবলিক স্পোর্টস ও তাদের রেকর্ড কমিটির সহায়তায় বিষয়টি গিনেসের প্রতিনিধির কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদিত হয়।”
তিনি জানান, তার রেকর্ড হলো ১০০ কেজি ওজন নিয়ে ১ মিনিট ৯ সেকেন্ড প্ল্যাঙ্ক করা, যা বিশ্বের মধ্যে অনন্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




