মহাপরমানবিক শক্তিধর হতে পারমাণবিক শক্তি বৃদ্ধির নির্দেশ কিমের


প্রকাশিত: ০৪:১০ ২৯ ডিসেম্বর ২০২৫
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক যুদ্ধক্ষমতা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। মহাপরমাণবিক শক্তিধর হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য সামনে রেখে তিনি পারমাণবিক শক্তির ‘সীমাহীন ও টেকসই’ উন্নয়নের ওপর জোর দেন। রোববার (২৮ ডিসেম্বর) দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সরাসরি পর্যবেক্ষণের সময় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়—রোববারের পরীক্ষায় উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সমুদ্রপথ অতিক্রম করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন কিম জং উন।
কিম জং উন বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে পারমাণবিক প্রতিরোধক্ষমতার নির্ভরযোগ্যতা নিয়মিত পরীক্ষা করা একটি ‘দায়িত্বশীল ও প্রয়োজনীয় পদক্ষেপ’। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, রাষ্ট্রীয় পারমাণবিক যুদ্ধশক্তিকে আরও শক্তিশালী করতে উত্তর কোরিয়া সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এদিকে নতুন বছরের শুরুতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির একটি গুরুত্বপূর্ণ কংগ্রেস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। ওই কংগ্রেসে আগামী পাঁচ বছরের জাতীয় উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কেসিএনএ। ধারণা করা হচ্ছে, সেখানে সামরিক ও পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিও বিশেষ গুরুত্ব পাবে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, রোববার সকালে পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তারা সতর্ক করে জানিয়েছে, বছরের শেষ দিকে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।
এর আগে কিম জং উন নির্মাণাধীন একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পরিদর্শন করেন। সে সময় তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরির পরিকল্পনা উত্তর কোরিয়ার জন্য সরাসরি হুমকি এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। সাম্প্রতিক এসব কর্মকাণ্ডে কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




