• বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডের বারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৪০ জন

সুইজারল্যান্ডের বারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৪০ জন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:০৪ ১ জানুয়ারী ২০২৬

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা শহরের একটি লাক্সারি বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১টার পর লাক্সারি “কনস্টেলেশন বার”-এ এই বিস্ফোরণ ঘটে, যার ফলে সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ড সৃষ্টি হয় এবং আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয় পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ জানিয়েছেন, “ভবনের ভেতরে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বহু মানুষ আহত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে। আমরা ঘটনার কারণ খতিয়ে দেখছি।”

স্থানীয় সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, চিকিৎসকদের বরাত দিয়ে নিহতের সংখ্যা এখনও ডজনের মধ্যে থাকতে পারে। তবে আঞ্চলিক দৈনিক লে নুভেলিস্ত জানিয়েছে, নিহতের সংখ্যা প্রায় ৪০ জন এবং আহত প্রায় ১০০ জন হতে পারে।

সুইস সরকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি রিসেপশন সেন্টার ও হেল্পলাইন চালু করেছে। পুলিশ এবং উদ্ধারকর্মীরা এখনও ঘটনার কারণ অনুসন্ধান করছেন।
 

বিজ্ঞাপন