যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ


প্রকাশিত: ০৬:৪৮ ১৫ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলেও তেহরান তাদের সামুদ্রিক কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা আনেনি।
ইরানের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, উপসাগরীয় বন্দরগুলো সবার জন্য উন্মুক্ত থাকতে হবে—অন্যথায় কোনো বন্দরই নিরাপদ থাকবে না। তারা বলেন, ইরানের বন্দর ক্ষতিগ্রস্ত হলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের অন্যান্য বন্দরও ঝুঁকির মুখে পড়বে।
এদিকে, শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি। এর পরপরই মার্কিন সামরিক বাহিনী ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দেয়।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, আরব উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসমূহে প্রবেশ বা প্রস্থানকারী সব জাহাজের ওপর নিরপেক্ষভাবে অবরোধ কার্যকর করা হবে। সোমবার থেকে এই ‘প্রক্রিয়া’ শুরু হওয়ার কথা রয়েছে।
এ পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে কি না—সে বিষয়ে তিনি কোনো গুরুত্ব দিচ্ছেন না।
বিশ্লেষকরা মনে করছেন, সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন ঘিরে এই টানাপোড়েন বিশ্ববাজারে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




