মার্কিন সেনাবাহিনীতে ড্রোন সরবরাহের চুক্তি, ট্রাম্প পরিবারের সমর্থিত কোম্পানি আলোচনায়


প্রকাশিত: ০২:৩৫ ১ মে ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর কাছে ড্রোন সরবরাহের একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে ট্রাম্প পরিবারের সমর্থিত ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘পাওয়ারাস’। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানির প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ।
জানা গেছে, ফ্লোরিডাভিত্তিক এই প্রতিষ্ঠানটির কাছ থেকে ইন্টারসেপ্টর ড্রোন কেনার বিষয়ে মার্কিন বিমান বাহিনী সম্মত হয়েছে। তবে ঠিক কতসংখ্যক ড্রোন কেনা হবে, তা এখনও প্রকাশ করা হয়নি।
প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই চুক্তি ড্রোন প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে তুলনামূলক কম খরচের ড্রোন অনেক ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যা যুদ্ধক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করেছে।
তিনি আরও বলেন, আধুনিক যুদ্ধের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হওয়ায় যুক্তরাষ্ট্র কিছুটা পিছিয়ে পড়লেও নতুন এই প্রযুক্তি সেই অবস্থার পরিবর্তন ঘটাবে। এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে মার্কিন নাগরিক ও সেনাদের জীবন রক্ষা করা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




