• সোমবার , ০৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতি লঙ্ঘনের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতি লঙ্ঘনের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:১৩ ৪ মে ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া জাহাজগুলোকে সহায়তার জন্য নৌ অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এ পদক্ষেপকে কেন্দ্র করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

আজিজি আরও দাবি করেন, এই কৌশলগত জলপথ বা পারস্য উপসাগরের কার্যক্রম কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্টের “বিভ্রান্তিকর পোস্ট” অনুযায়ী পরিচালিত হবে না।

প্রসঙ্গত, হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা ও আংশিক অবরোধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং বহু জাহাজ ও নাবিক আটকে পড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উদ্ধার অভিযান নিয়েই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে তেহরান।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/