পঞ্চগড়ে সাবেক মন্ত্রী ও এমপি-ডিসি-এসপিসহ ১৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

পঞ্চগড় জেলা বিএনপির নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১৫৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলি আদালত-১) মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত করার জন্য সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এ মামলায় বাদী হিসেবে রয়েছেন নিহত আরেফিনের স্ত্রী শিরিন আক্তার। তিনি গত সোমবার (৫ মে) আদালতে এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, মোট ১৫৪ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে প্রধান আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে। অন্যদের মধ্যে রয়েছেন পঞ্চগড়-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, নাঈমুজ্জামান মুক্তা ও মজাহারুল হক প্রধান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, তৎকালীন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, তৎকালীন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, এস এম শফিকুল ইসলাম, সদর থানার তৎকালীন ওসি আব্দুল লতিফসহ আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী, পৌর কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধি।
এছাড়া মামলায় আরও ৪০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশে মামলাটি এখন তদন্তের আওতায় আসবে এবং সদর থানা পুলিশ এটি এজাহার হিসেবে নথিভুক্ত করবে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির ঘোষিত সরকার বিরোধী গণমিছিল চলাকালে পঞ্চগড় শহরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেই মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও হামলার ঘটনায় অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন এবং পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পার্শ্ববর্তী বিএনপি অফিস এলাকায় সংঘর্ষ চরমে পৌঁছায়। সেই সময়ই বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিন নিহত হন।
এ ঘটনায় মামলা দায়ের প্রসঙ্গে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, “সেদিন আমাদের সহস্রাধিক নেতাকর্মী শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। হঠাৎ পুলিশ ও সরকারি দলের কর্মীরা মিছিলে হামলা চালায়। টিয়ার গ্যাস ও লাঠিপেটার মধ্যেই আরেফিন নিহত হন।”
তিনি আরও জানান, “এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আইনি প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আমরা আশা করি।”
খাদেমুল ইসলাম/এম এন পি
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা

