একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা


প্রকাশিত: ০৩:৫২ ২১ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের স্বপ্নীল বর্মন, স্বর্ণালী বর্মন ও সেজুতি বর্মন-তিন বোনের জীবনের গল্প যেন এক সূত্রে গাঁথা। একই দিনে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, আর এবার একই দিনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ-তাদের এই মিলমিশের গল্প স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তিন বোন ছোটবেলা থেকেই সবকিছু একসঙ্গে করে এসেছে। ঠান্ডারাম বর্মন ও ময়না রানী সেন দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তারা মাঝের তিনজন। বড় বোন ও ছোট ভাইকে নিয়ে তাদের পরিবার।
শৈশব থেকেই একই পরিবেশে বড় হওয়ায় তাদের পড়াশোনা, খেলাধুলা ও দৈনন্দিন জীবন প্রায় একসূত্রে গাঁথা। কিন্ডারগার্টেন থেকে শুরু করে স্থানীয় আরাজী কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা একসঙ্গে। পরবর্তীতে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে মাধ্যমিক পর্যায়ে পৌঁছায় তাদের শিক্ষাজীবন।
তিনজনই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে, তবে আগ্রহের জায়গা ভিন্ন। স্বপ্নীলের আগ্রহ জীববিজ্ঞান ও বাংলা সাহিত্যে, স্বর্ণালীর ঝোঁক জীববিজ্ঞান ও রসায়নে, আর সেজুতি সবচেয়ে বেশি আগ্রহী জীববিজ্ঞানে।
পড়াশোনার বাইরে তাদের আগ্রহের জায়গাও বৈচিত্র্যময়। বিরিয়ানি তাদের সবার প্রিয় খাবার হলেও অন্যান্য পছন্দে ভিন্নতা রয়েছে। বই পড়া, বিশেষ করে উপন্যাস ও বিজ্ঞান কল্পকাহিনির প্রতি তাদের আগ্রহ রয়েছে। পাশাপাশি তারা দেশাত্মবোধক গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং বেতারের ঠাকুরগাঁও কেন্দ্রের তালিকাভুক্ত শিশুশিল্পী হিসেবেও পরিচিত।
তাদের ভবিষ্যৎ স্বপ্নও আলাদা পথে গিয়েছে। স্বপ্নীল হতে চায় প্রশাসনিক কর্মকর্তা, স্বর্ণালীর লক্ষ্য চিকিৎসক হওয়া, আর সেজুতি চায় শিক্ষকতা পেশায় যুক্ত হতে।
শিক্ষক ও পরিবার জানায়, একসঙ্গে বড় হওয়ায় তাদের আলাদা করে চেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। একই পোশাক ও একই রুটিন তাদের জীবনের অংশ হয়ে উঠেছে।
মা ময়না রানী সেন জানান, তিন সন্তান একসঙ্গে জন্ম নেওয়ার পর তাদের বড় করা সহজ ছিল না, তবে এখন তাদের সাফল্যের স্বপ্নই পরিবারকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। বাবা ঠান্ডারাম বর্মনও মেয়েদের অর্জনে গর্বিত বলে জানান।
পরীক্ষার আগে তিন বোন একসঙ্গে সবার কাছে দোয়া চেয়েছে। তাদের লক্ষ্য ভালো ফল করে পরিবারের স্বপ্ন পূরণ করা এবং জীবনে এগিয়ে যাওয়া।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




