টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে মামলা


প্রকাশিত: ০৭:৫৭ ২ সেপ্টেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে হামলা ও গুলির অভিযোগে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত যুবক লাল মিয়া বাদী হয়ে টাঙ্গাইল থানায় শনিবার(৩১ আগস্ট) রাতে মামলাটি দায়ের করেন। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. লোকমান হোসেন রোববার(১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী লাল মিয়া(৩০) কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবু তালেবের ছেলে।
মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর ২২৯ আসামির মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের ছাড়াও রয়েছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী ও কুদরত এলাহী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দে।
আসামিদের মধ্যে আরও রয়েছেন, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, সাবেক কাউন্সিলর সাজ্জাদ আহমেদ, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর এ আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। তবে সরকার পতনের পর থেকে মামলায় উল্লেখিত আসামিদের অধিকাংশই আত্মগোপণে চলে গেছেন বলে জানা যায়।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের করা হয়। মিছিলটি শহরের জেলা সদর সড়কের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে পূর্বপরিকল্পিতভাবে শটগান, পিস্তলসহ আগ্নেয়াস্ত্র এবং চাপাতি, রামদা, কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে আসামিরা মিছিলে হামলা করেন। তাঁদের ছোড়া গুলি বাদীর বাঁ পায়ের হাটুর নিচে বিদ্ধ হয়। পরে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানেও তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রকাশ, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর জেলায় দুই শিক্ষার্থী হত্যা ও আহতের ঘটনায় জেলা সদর, মির্জাপুর ও সখীপুর থানায় পৃথক তিনটি হত্যা মামলা হয়েছে। এসব মামলায় জেলার মোট ৮ জন সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মীকে আসামি করা হয়। গুলিবিদ্ধ হয়ে আহতের এ মামলায় শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- নভেম্বরেই ফিনালিসিমায় মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন
- আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- শিক্ষার্থী আন্দোলনে অরিজিৎ সিংয়ের প্রতিবাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ইনফ্যান্তিনোর পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস
- জেন-জি আন্দোলনের সমর্থনে রাহুল গান্ধীর ৫ দফা দাবি
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ




