কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন


প্রকাশিত: ০১:০৬ ৩ সেপ্টেম্বর ২০২৪
কলেজ ছাত্র তিজাউর রহমান, সিয়াম খান ও আরমান হোসেনে’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচী পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র রিফাতুল ইসলাম রিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের প্রধান সমন্বয়ক ইমরান কবির, নবাব ও লিমন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রুপ ধারন করে ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। আমরা আপনাদের হুশিয়ার করে বলে দিতে চাই কোন লাভ হবে না। যে রুপেই ফিরে আসেন না কেন আপনাদের কঠোর হস্তে দমন করা হবে। কোন সন্ত্রাসের জায়গা এ দেশে আর হবে না। ১লা সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে টাঙ্গাইল পৌর শহরের সিডিসি ক্লাবের পাশের খালপাড় গলিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হোন বলে জানান আহত শিক্ষার্থী আরমান হোসেন। একই দিনে বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বন্যার্তদের জন্য ত্রান সংগ্রহের সময় কয়েকজন বকাটে ত্রানের অর্থ ছিনিয়ে নিয়ে যায়,এসময় বাধা দিলে সন্ত্রাসীরা তিজাউর রহমান ও সিয়াম খানের উপর হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক যখম করে বলে জানান তিজাউর রহমান ও সিয়াম খান। পরে আশেপাশের লোকজন আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ছাত্রদের ওপর হামলার ঘটনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় আহত ছাত্রদের পরিবার
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




