কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকা, নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার


প্রকাশিত: ০৭:২৪ ১০ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকার নিখোঁজ বাবু প্রামানিক (৩৫) লাশ একদিন পর ও মুক্তার আলী (৩২) লাশ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে কালিহাতীর জাকারচর এলাকা থেকে বাবু প্রামানিকের লাশ ও মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌলি এলাকা থেকে মুক্তার আলী (৩২) লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ৮ টার দিকে কালিহাতীর জোকারচর খেয়াঘাটে বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকা থেকে পড়ে নিখোঁজ হন তারা।
নিহত মুক্তার হোসেন কালিহাতী উপজেলার দূর্গাপুর গ্রামের সামছুল হকের ছেলে আর বাবু প্রামাণিক টাঙ্গাইল সদর উপজেলা মালঞ্চ গ্রামের মৃত রহম প্রামানিকের ছেলে।
যমুনা সেতু পূর্ব পার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, রোববার
কালিহাতীর জোকারচর এলাকায় খেয়ানৌকায় কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়ানৌকার যাত্রীরা নদীতে পড়ে যায়। সাতরে অন্যরা পাড়ে উঠতে পারলেও বাবু প্রামানিক ও মুক্তার আলী পাড়ে উঠতে পারেনি। সোমবার সকালে তাদের উদ্ধারে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাবু প্রামানিক ও মঙ্গলবার সকাল ১১ টার দিকে মুক্তার আলীর লাশ উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলে নৌ পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যে যানবাহনের মাধ্যমে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেই বাল্কহেডটি পুলিশ হেফাজতে আছে। বাল্কহেডের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




