• মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী আটক !

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী আটক !

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোর নিউজ
স্টাফ করেসপন্ডেন্ট, মোর নিউজ

প্রকাশিত: ০৪:৩৭ ১৪ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে আটক করা হয়েছে।

আজ, মঙ্গলবার , দুর্নীতি দমন কমিশনের  একটি বিশেষ টিম তাকে আটক করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এস কে সুর চৌধুরীকে নির্ধারিত সময়ের মধ্যে দুদকের নোটিশের জবাব না দেয়ায় আটক করা হয়েছে।

উল্লেখ্য, এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসর জীবনে রয়েছেন।

বিজ্ঞাপন