আবারো সালমান এফ রহমান-জুনাইদ আহমেদ পলক রিমান্ডে!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:৩০ ১৫ জানুয়ারী ২০২৫
আন্দোলনের সময় গুলিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম, তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন।
নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওমর ফারুক আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন, তবে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলের আবেদন করেন এবং জামিনের জন্য আবেদন জানান। শুনানির পর আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
এ ঘটনায় অভিযোগ করা হয়েছে যে, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি করে এবং হামলা চালায়। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামিম গুরুতর আহত হন। তিনি রাবার বুলেটে চোখে ও নাকে আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন। ২৮ নভেম্বর তিনি নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এ ঘটনায় তদন্ত চলছে এবং আরও তথ্য সংগ্রহের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে দুই আসামিকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




