জুলাই স্মৃতি ফাউন্ডেশন: সহজে মিলছে না অর্থ, বাড়ছে ভোগান্তি!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৩১ ২০ জানুয়ারী ২০২৫
জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশন নানা সমস্যায় জর্জরিত। সরকারের এ উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তা দেওয়ার কথা থাকলেও সেবাপ্রত্যাশীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সাহায্যের অর্থ পেতে দীর্ঘ প্রতীক্ষা ও অসংখ্য ধাপে যাচাই প্রক্রিয়ার কারণে অনেকে দিনের পর দিন ফাউন্ডেশনের কার্যালয়ে ঘুরছেন।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, দক্ষ জনবলের অভাবে কাজের গতি ধীর হয়ে পড়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়া অনেক ধাপে হওয়ায় অনেকে দেরিতে অর্থ পাচ্ছেন।
খিলগাঁওয়ের বাসিন্দা মো. মাসুম ১৩ বছরের পথশিশু আলীর জন্য অর্থসহায়তা নিতে এসে জানতে পারেন কী কী কাগজপত্র প্রয়োজন। আহত আলীর নাম তালিকাভুক্ত করার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।
আহতরা অভিযোগ করছেন, ১৬০০০ হটলাইনে ফোন করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। অনেকেই বারবার অফিসে গিয়েও কার্যকর সেবা পাচ্ছেন না।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেবায় ভোগান্তি কমাতে পর্যাপ্ত জনবল, সেবার দ্রুততা এবং সহজ প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। শহীদ পরিবার ও আহতদের কষ্ট লাঘব করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




