গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪০!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৪২ ৯ ফেব্রুয়ারী ২০২৫
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সারাদেশে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান চলছে। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) জানিয়েছে, এখন পর্যন্ত গাজীপুর থেকে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয় এবং ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করে। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতেই সাড়াশি অভিযান শুরু হয়। গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যৌথ বাহিনী টহল জোরদার করেছে এবং গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে সেনা সদস্যরা মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি তল্লাশি করছেন।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানিয়েছেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে পতিত স্বৈরাচারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে ভাঙচুর চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ২৫-৩০ জন ছাত্র-জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে হামলা চালিয়েছে। আহতরা জানান, তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে মসজিদের মাইকে ‘ডাকাতি হচ্ছে’ ঘোষণা দিয়ে হামলা করা হয়। মুখে মাস্ক পরে, ধারালো অস্ত্র হাতে হামলাকারীরা মারধর করে পালিয়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হন।
সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা, জড়িতদের দ্রুত বিচার দাবিতে শনিবার সড়কে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার এবং হামলাকারীদের ধরার আলটিমেটাম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




