যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল বন্ধ, চালু হলো নতুন রেল সেতু!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৫৩ ১২ ফেব্রুয়ারী ২০২৫
আজ থেকে যমুনা বহুমুখী সেতু দিয়ে আর চলবে না ট্রেন। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো নতুন যমুনা রেল সেতু। প্রথম যাত্রীবাহী ট্রেন হিসেবে রাজশাহীর সিল্কসিটি এক্সপ্রেস আজ নতুন সেতু দিয়ে পার হবে।
যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানিয়েছেন, বুধবার সকাল থেকে নতুন এই সেতু দিয়ে নিয়মিত ট্রেন চলবে। আপাতত একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর চালু হবে উভয় লাইন।
এই সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে, আর ব্যয় হয়েছে প্রায় ১৬,৭৮১ কোটি টাকা। জাপানের জাইকা সংস্থা দিয়েছে মূল অর্থায়ন।
১৯৯৮ সালে চালু হওয়া যমুনা বহুমুখী সেতুতে ২০০৮ সাল থেকে ফাটলের কারণে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়, ফলে যাত্রীদের দুর্ভোগ বাড়ে। সেই সমস্যা সমাধানে তৈরি হলো দেশের দীর্ঘতম রেল সেতুটি।
নতুন এই সেতু চালুর মাধ্যমে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ ব্যক্তি আটক, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার
- চামড়া কিনতে ট্যানারিদের ১৬০ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংক
- সব জটিলতা কাটিয়ে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে গুপ্তচরভিত্তিক সিনেমা ‘মাসুদ রানা’
- ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার, অধিনায়ক জেমস রদ্রিগেজকে
- ঝিনাইদহের সংঘর্ষ নিয়ে সরকারের কড়া সমালোচনা হাসনাত আব্দুল্লাহর
- ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিতেই হবে, না হলে ধ্বংস করে দেবো : ট্রাম্প
- চট্টগ্রামে শিল্পকারখানায় ব্যবহৃত অক্সিজেন যাচ্ছে মেডিক্যাল অক্সিজেন হিসেবে হাসপাতালে
- হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ , ইবাদতে মগ্ন লাখো মুসল্লি
- বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় সাবেক মেয়র গ্রেপ্তার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকার বেশি
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন বিসিএসের ১২ কর্মকর্তা
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়
- রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণায় হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
- স্পিরিট এয়ারলাইনস বন্ধের ঘোষণা: ২৫ বছরে মার্কিন বিমান খাতে বড় ধাক্কা





