"আওয়ামী লীগ কচু পাতার পানি না" — কাদের সিদ্দিকীর হুঁশিয়ারি


প্রকাশিত: ১২:৪৩ ১২ মে ২০২৫
বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "আওয়ামী লীগ কচু পাতার পানি না, সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে—এই রায় জনগণের।"
রবিবার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এখন দেশে একটি বৈরী হাওয়া বইছে। আওয়ামী লীগ হলো সেই দল যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এনেছে। কোনও দলকে নিষিদ্ধ করলেই তা নিষিদ্ধ হয়ে যায় না। যদি জনগণ মুখ ফিরিয়ে নেয়, তাহলে সরকারি অনুমোদন থাকলেও দলটি টিকতে পারে না।”
কাদের সিদ্দিকী আরও বলেন, “আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করেছে, ভুল করেছে—তাদের বিচার হবে। দোষী প্রমাণিত হলে তারা শাস্তি পাবে। কিন্তু কোনও পরিষদের সিদ্ধান্ত মানেই তা চূড়ান্ত নয়। আইন ও জনগণের রায়ই চূড়ান্ত।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এস এম নাজমুল আলম ফিরোজসহ অন্যান্য স্থানীয় নেতারা।
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




