বাস ভাড়া কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির!


প্রকাশিত: ০৪:৩৬ ১ জুন ২০২৫
বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক দফায় জ্বালানি তেলের মূল্য কমানো হলেও বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কমানো হয়নি। এ অবস্থায় সংখ্যানুপাতে বাসভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (১ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কার্যকরী কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী এবং সরকারের পক্ষ থেকে প্রতি মাসেই একাধিকবার মূল্য কমানো হচ্ছে। কখনো ১ টাকা, কখনো ৩ টাকা হারে দাম কমানো হলেও বাসভাড়া নির্ধারণে কোনোরূপ পরিবর্তন আসেনি। এর ফলে দেশের সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্য হ্রাসের প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাসভাড়া দ্রুত বাড়িয়ে দেওয়া হয়, অথচ দাম কমলে মালিকপক্ষ নানান অজুহাতে ভাড়া কমাতে গড়িমসি করে। এতে সরকার নির্ধারিত ভাড়া ও বাস্তবে আদায়কৃত ভাড়ার মধ্যে বিশাল ফারাক তৈরি হয়েছে, যা সরাসরি যাত্রীসাধারণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের বাসভাড়া নির্ধারণ কমিটিতে যাত্রীসাধারণের কোনো প্রতিনিধিত্ব না থাকায় সাধারণ মানুষ এ বিষয়ে সবসময় অনভিজ্ঞ ও অন্ধকারে থাকেন। তাই ভাড়া নির্ধারণ কমিটিতে মালিক ও শ্রমিক সংগঠনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া ভাড়া বাড়ানো কিংবা কমানোর সময় যে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়, তা শুধু মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে যাত্রী কল্যাণ সমিতিসহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে হস্তান্তর করার দাবি জানানো হয়, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় এবং জনগণ প্রকৃত তথ্য জানতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




